২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের ধরতে “ফাঁদ” মামলা করবে কমিশন

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে দুর্নীতিবাজদের ধরতে “ফাঁদ” মামলা দায়ের করতে পারবে এবং কমিশনের নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করার জন্য এনএসআই, ডিজিএফআই এবং র‌্যাব এর মতো সংস্থাগুলোকে ব্যবহার করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 12:12 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

অভিযুক্ত কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ কিংবা মামলা হওয়ার আগেই দুদক তার সম্পত্তি বজেয়াপ্ত করতে পারবে।

২৯ মার্চ জারিকৃত প্রজ্ঞাপন “দুর্নীতিদমন কমিশন (দুদক) বিধিমালা ২০০৭” এ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য দুদককে অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে।

এই বিধিমালা অনুযায়ী কমিশন নিয়োজিত কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাউকে হাতেনাতে ধরার জন্য তার বিরুদ্ধে “ফাঁদ মামলা” প্রস্তুত এবং দায়ের করতে পারবেন।

এ ধরনের ক্ষমতা দেওয়া হবে শুধুমাত্র পরিচালক এবং তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদেরকে।

দুদকের অভ্যন্তরীন দুর্নীতি পরিচালনার জন্য গঠিত কমিটির প্রধান থাকবেন কমিশনের চেয়ারম্যান নিজে। দুর্নীতি বা হয়রানির করণে অভিযুক্ত কমিশনের যেকোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রচলিত আইনই অনুসরণ করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন মনে করলে কমিশন তদন্ত করার জন্য ডিজিএফআই, র‌্যাব, সিআইডি, ডিবি, এনএসআই প্রভৃতি তদন্তকারী সংস্থাকে তদন্তের জন্য অনুরোধ করতে পারবে।

মঙ্গলবার পাওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদক অনুসন্ধানের জন্য সময় পাবে সর্বোচ্চ ৩০দিন এবং তদন্তের জন্য পাবে সর্বোচ্চ ৬০দিন সময়।

একজন অভিযুক্ত তার অর্থ এবং সম্পত্তির হিসাব দাখিলের জন্য সময় পাবেন এক সপ্তাহ। তবে উপ-পরচালক বা তার উপরের পদমর্যাদার কোনো কর্মকর্তা প্রয়োজন মনে করলে তা আরও এক সপ্তাহ বাড়াতে পারেন।

দুদকের তদন্ত কর্মকর্তাকে পূর্ববর্তী মাসের একটি প্রতিবেদন অবশ্যই প্রতি মাসের ৭ তারিখের মধ্যে জমা দিতে হবে।

কোনো ব্যাক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি যদি অজানা উৎস থেকে আসে তা “বাজেয়াপ্ত” করতে তদন্তকারী কর্মকর্তাকে কোনা নিয়মিত মামলার অপেক্ষা করতে হবে না। তদন্তকারী কর্মকর্তা ওই সম্পত্তি মামলা করার আগেই হস্তান্তর করা যাবে বলে মনে করলে বিশেষ বিচারককে সে অনুযায়ী একটি আদেশ জারি করতে অনুরোধ করতে পারবেন।