বিউটেনিসের সম্মানে সাইফুর রহমানের নৈশভোজ
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের বিদায় উপলক্ষে তার সম্মানে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান মঙ্গলবার নৈশ ভোজের আয়োজন করেন।
সাইফুর রহমানের গুলশানের জালালাবাদ হাউজে নৈশ ভোজে আরও অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, বৃটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, জাপানের রাষ্ট্রদূত, বিশ্বব্যাংক, ইউএনডিপি, এডিপিসহ কয়েকটি দাতা সংস্থার প্রতিনিধিরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকও ভোজে অংশ নেন।
