ঘুষ নেওয়ার সময় সিলেটে ডিবি কর্মকর্তা গ্রেপ্তার
সিলেটে ঘুষ নেওয়ার সময় ৫০ হাজার টাকাসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন উপ পরিদর্শককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুর এলাকার নুরজাহান ভবন থেকে স্টিফেন ডেরিক নামের ওই ডিবি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপ পরিচালক নাসিরউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর ওই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
