২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

জেলার কালিয়া উপজেলার চানপুর গ্রামে ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সোমবার দুই পক্ষের সংঘর্ষে জান্নাত মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আজিমউদ্দিন জানান, চানপুর গ্রামের আব্দুল্লাহ গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার সকালে আবদুল্লাহ গ্রুপের লোকজন জামাল গ্রুপের জান্নাত মোল্লার ঘেরে মাছ ধরতে গেলে জান্নাত বাধা দেন। এ সময় আব্দুল্লাহ গ্রুপের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আরো অন্তত ১৫ জন আহত হন।