শেরপুর সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী নকশি এলাকা থেকে শুক্রবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আব্দুর রাজ্জাক নামে এক বাংলাদেশী যুবককে অপহরণ করেছে।
অপহৃত আব্দুর রাজ্জাক (৩০) ঝিনাইগাতী উপজেলার ডেকলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
অপহৃতের পারিবারিক ও বিডিআর সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩ টার দিকে আব্দুর রাজ্জাক নকশি সীমান্তে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে জোর করে ধরে নিয়ে যায়।
৩৯ বাংলাদেশ রাইফেলস ব্যাটেলিয়ন এর ঝিনাইগাতী নকশি বিডিআর ক্যাম্পের কমান্ডার নুরুল আমিন নফহবংি২৪.পড়স কে জানান, বিডিআরের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হলেও বিএসএফ এখনও কোন সাড়া দেয়নি।
