মামুন আবারও ৫ দিনের রিমান্ডে
টানা পাঁচ দিনের রিমান্ড শেষে গিয়াসউদ্দিন আল মামুনকে শনিবার দুপুর সাড়ে ৩টায় আদালতে হাজির করার পর গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় তার আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা অস্ত্র মামলার রিমান্ড শেষে মামুনকে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম রফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত এই মামলায় পুনরায় রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষ গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় মামুনের রিমান্ড আবেদন জানালে আদালত নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই রিমান্ড শেষে মামুনকে আদালতে হাজির করার পর গুলশান ও কাফরুল থানায় দায়ের করা আরো দুটি চাঁদাবাজি মামলার শুনানি হবে।
আদালতে হাজির করার সময় শশ্র“মণ্ডিত মামুনের পরনে ছিল সেই একই পোশাক। ধূসর টি--শার্ট ও ছাই রঙা ট্রাউজার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে গত ২৬ মার্চ পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
যৌথবাহিনী ওই দিন সকাল ৯টায় মামুনকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।
