২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে মামলা

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে প্রধান আসামী করে শুক্রবার রাতে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

জঙ্গিদের মদদ দেওয়া ও নির্যাতনের অভিযোগে আমিনুল হক ছাড়া আরও ২৭ জনকে আসামী করে রাত আটটায় মামলাটি দায়ের করেন বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের ফজলুল রহমান।

মামলার অন্য আসামীরা মধ্যে রয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোরের নন্দুমালা পৌরসভার চেয়ারম্যান শিষ মোহাম্মদ, বাগমারার বড় বিহান আলী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, বাগমারার বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক দেশারত উল্লাহ, জেএমবি জঙ্গি আফজাল হোসেন, আমজাদ হোসেন, আকরাম হোসেন, নজরুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ।

বাগমারা থানা পুলিশ রাতেই মামলার পাঁচ আসামী  আফজাল হোসেন, আমজাদ হোসেন, আকরাম হোসেন, নজরুল ইসলাম ও মিজানুর রহমানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তাদের বাগমারা থানা হাজতে রাখা হয়েছে।

মামলার এজাহারে বাদি ফজলুর রহমান উল্লেখ করেছেন, ২০০৪ সালের ২০ এপ্রিল ব্যারিস্টার আমিনুল হকের নির্দেশে মামলার আসামিরা তাকে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাম্পে ধরে নিয়ে যায়। ক্যাম্পে জঙ্গিরা তার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং পরে তাকে ক্যাম্পের পাশে ফেলে রাখে। খবর পেয়ে ফজলুর রহমানের স্ত্রী জোৎøা বেগম তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আফজাল হোসেন, আমজাদ হোসেন, আকরাম হোসেন তিন ভাই। তাদের বাড়ি বাগমারার দ্বীতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে। নজরুল ইসলামের বাড়ি বাগমারার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এবং মিজানুর রহমানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সরোয়ার নফহবংি২৪.পড়স কে বলেন, মামলার অন্য আসামীদেরও শিগগির গ্রেপ্তার করা হবে।