২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্বর্ণ দোকানে ডাকাতি, আটক ১০

সিলেটের জিন্দাবাজারে বৃহস্পতিবার গভীর রাতে একটি স্বর্ণ দোকানে ডাকাতি করে দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার দুপুরে ১০ জনকে আটক করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নগরীর অভিজাত ‘মিলেনিয়াম মাকের্টের’ ৪র্থ তলার ডলি জুয়েলার্সে এ ডাকাতি হয়।

পুলিশ ৪ জন সিকিউরিটি গার্ডকে অচেতন অবস্থায় মার্কেটের মেঝে থেকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। পরে জ্ঞান ফিরে এলে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন বন্ধন সিকিউরিটি সার্ভিসের লুৎফুর রহমান (১৮), লুৎফর (২০), নিজামউদ্দিন (২৮) ও বিকাশ বর্মন (৩০)।

এছাড়া বন্ধনের মালিক মনিরুজ্জামান খান (৩৫), নিরাপত্তা কর্মী তেরা মিয়া (৩০), নিখিল (২০), চান মিয়া (২৫), মুহিত (২৭) ও জীবনকে (২০) আটক করা হয়েছে।

ডলি জুয়েলার্সের মালিক আব্দুল মান্নান বলেন, এতো নিরাপত্তার মাঝে ডাকাতি হওয়ায় আমি শঙ্কিত।

ওই জুয়েলার্সের ম্যানেজার প্রদীপ কুমার মৃধা জানান, তাদের ২০ থেকে ২৫ লাখ টাকায় স্বর্ণলংকার এবং নগদ ১০ থেকে ১৫ হাজার টাকা খোয়া গেছে।

সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল নূর বলেন, আটককৃদের জিজ্ঞাসাবাদ চলছে। অনুমান করা হচ্ছে ১০০ ভরি স্বর্ণ ডাকাতি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে মার্কেটের আরো চারজন নিরাপত্তা কর্মী পলাতক রয়েছেন।