২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সি ৬ দিনের রিমান্ডে

চাঁদাবাজির মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে কুমিল¬ার ২নং আমলি আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে যুক্তি তর্ক উপস্থাপনের এক পর্যায়ে আদালত কক্ষে একদল আইনজীবী মঞ্জুরুল আহসান মুন্সিকে ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর’ বলে কটুক্তি করলে দু’পক্ষের আইনজীবীদের কথাকাটাকাটি হয়।

মামলার বিবরণে বলা হয়, দেবীদ্বার উপজেলার ডালকর পাড়া গ্রামের নুরুল ইসলাম ২০০০ সালে সারের ডিলারশিপ নিয়ে উপজেলার জাফরগঞ্জ বাজারে ব্যবসা শুরু করেন। ২০০২ সালের ১৬ আগস্ট মঞ্জুরুল আহসান মুন্সি সাংসদ থাকা অবস্থায় তার কয়েকজন সহযোগী নিয়ে নুরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ডিলার নুরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানান। তবে প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি ২০ আগস্ট প্রথমে ৭০ হাজার ও পরে ৩০ হাজার টাকা দিতে বাধ্য হন।

এ ঘটনায় গত ১৪ মার্চ নুরুল ইসলাম বাদী হয়ে সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিসহ চার জনের বিরুদ্ধে দেবীদ্বার থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

মামলার অপর আসামীরা হলেন, সাবেক সাংসদের ভাই আতিকুজ্জামান বাবু, শাহাজুদ্দিন সাজু ও আবদুল লফিত মোল¬া। তাদের সবার বাড়ি উপজেলার গুনাইঘর গ্রামে।