রাজনীতিবিদেরা কয়েক বছরে দেশকে ভালো কিছু দেননি: সেনাপ্রধান
রাজনীতিবিদেরা গত কয়েক বছরে ভালো কিছু দেননি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ।
মঙ্গলবার জাতীয় প্যারেড স্কয়ারের মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট ক্যাম্পে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের স্মারক প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, গত কয়েক বছরে রাজনীতিবিদেরা দেশের মানুষকে ভালো কিছু দেয়নি।
তিনি বলেন, গত ৩৬ বছরে দেশ ভালো রাজনীতিবিদ পায়নি, তেমনি জাতির পিতার পরিচয়ও নির্ধারণ করতে পারেনি। তার মতে এখন দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বার সময় হয়েছে।
মইন ইউ আহমেদ আরও বলেন, সেনাবাহিনী সরকারকে পরিচালনা করছে না সহযোগিতা করছে মাত্র।
