নারায়ণগঞ্জে আরও ২৩শ মুরগি মেরে ফেলা হয়েছে
বন্দর উপজেলার সোনাকান্দায় সোমবার গভীর রাতে আরও একটি পোল্ট্রি খামারে ২ হাজার ৩শ মুরগি মেরে ফেলা হয়েছে।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের নফহবংি২৪.পড়স কে জানান, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং জনস্বাস্থের জন্য হুমকির কারণ হওয়ায় কার্বন--ডাই--গ্যাস অক্সাইড গ্যাস প্রয়োগ করে মুরগিগুলো মেরে বস্তায় ভরে মাটি চাপা দেওয়া হয়েছে।
একইদিন সন্ধ্যায় পাশের অপর একটি খামারের ২ হাজার ১১০টি মুরগিও মেরে ফেলা হয়।
