২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুইশ ডক শ্রমিককে অবসর প্রদান

-চট্টগ্রাম বন্দরের দুইশ ডক শ্রমিককে অবসর দেওয়া হয়েছে। বন্দর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের দেওয়া তালিকা অনুযায়ী কর্তৃপক্ষ রোববার ৫৭ বছরের বেশি বয়সী এ দুইশ শ্রমিককে অবসর দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 11:22 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বন্দর সূত্র জানায়, ৫৭ বছরের বেশি আরো প্রায় এক হাজার শ্রমিককে অবসর দেওয়া হতে পারে।

অবসর প্রদান প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের শ্রম আইন অনুযায়ী ৫৭ বছরের ঊর্ধ্বের শ্রমিকদের কেবল অবসর দেওয়া হয়েছে। তারা সরকারি নিয়ম অনুযায়ী অবসর ভাতা পাবেন।

৫৭ বছরের বেশি আর কতো ডক শ্রমিক কর্মরত রয়েছেন জানতে চাইলে বন্দর চেয়ারম্যান বলেন, সঠিক সংখ্যা এখনই বলা যাবে না। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড তাদের নতুন তালিকা প্রস্তুত করছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমপক্ষে এক হাজার ডক শ্রমিককে অবসর প্রদান করা হবে। এতে করে বন্দরে শ্রমিকখাতে ব্যয় কিছুটা হ্রাস পাবে।