স্বাধীনতা দিবসে ৩ হাজার বন্দি মুক্তি পাবে
লঘু দণ্ডে দণ্ডিত বা লঘু অপরাধে বিচারাধীন প্রায় তিন হাজার বন্দিকে সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এদের বাছাই করার ক্ষেত্রে মুক্তি পাওয়ার পর আর কোন অপরাধে জড়িত না হওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়।
স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন শুধু স্বাধীনতা দিবস উপলক্ষেই নয়, পরেও এ ধরনের বন্দিদের মুক্তি দেওয়া হতে পারে।
পরে মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দেশের কারাগারগুলোর ২৬ হাজার বন্দি জায়গা দেওয়া সম্ভব। অথচ কারাগারগুলোতে আছে প্রায় ৭৯ হাজার বন্দি।
তিনি বলেন, স্বাধীনতার এই সংখ্যা সর্বোচ্চ রেকর্ড। তবে কয়েকটি কারাগার নির্মাণাধীন অবস্থায় আছে। নির্মাণকাজ শেষ হলে অবস্থার কিছুটা উন্নতি হবে।
