বগুড়ার শীর্ষ ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দের আবেদন
বগুড়ার ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তের ব্যাংক হিসাব জব্দ করার জন্য বুড়িমারী বন্দর শুল্ক কর্তৃপক্ষ রোববার বগুড়া ন্যাশনাল ব্যাংক শাখায় আবেদন জানিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করেছেন।
বুড়িমারী বন্দর কাস্টমস এর সহকারী কমিশনার মাহবুবুর রহমান নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, সমীর প্রসাদ দত্ত ২০০৬ সালে ওই সীমান্ত দিয়ে দুই হাজার টন চিনি আমদানির জন্য বগুড়া ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে লেটার অব ক্রেডিট (এলসি) খোলেন। ওই বছরেরই ২৭ ও ২৮ ফেব্র“য়ারি দুই দফায় নির্দিষ্ট পরিমাণ এলসির বাইরে আরও ৩০০ টন চিনি আমদানি করেন তিনি। বন্দর কর্তৃপক্ষ বৈধ ২০০ টন চিনির শুল্ক ধার্য করে ৫৬ লাখ টাকা এবং অবৈধভাবে অতিরিক্ত চিনি আমদানির কারণে আরও ২৫ লাখ টাকা জরিমানা করে। সব মিলিয়ে সমীর প্রসাদ দত্তের কাছে শুল্ক কর্তৃপক্ষের পাওনা হয় ৮১ লাখ টাকা। পাওনা টাকা পরিশোধ না করায় বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাংক হিসাব জব্দ করার জন্য ন্যাশনাল ব্যাংক, বগুড়া শাখার কাছে আবেদন জানায়।
বগুড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুল্ক কর্তৃপক্ষের আবেদন পাওয়া গেছে। নিয়মতান্ত্রিকভাবে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত সপ্তাহে বুড়িমারী সীমান্তে শুল্ক কর্তৃপক্ষের বকেয়া শুল্কের জন্য চারশো ৪৭ জন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়। এদের মধ্যে বগুড়ার সমীর প্রসাদ দত্ত অন্যতম।
