৪৬১ কিশোরকিশোরীকে বন্দি রাখার কারণ জানাতে হাইকোর্টের নির্দেশ
দেশের ৫৭ টি কারাগারে ৪শ ৬১ জন কিশোর--কিশোরীকে বন্দি করে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি স্বপ্রণোদিত হয়ে (স্যুয়োমটো) রুলনিশি জারি করেছে।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কারাবন্দি কিশোর--কিশোরী নিয়ে তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ প্রদান করেন। প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, আইন, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্রসচিব এবং আইজি প্রিজনসহ ৭ জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
