দর্শনা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ
চুয়াডাঙ্গায় দামুরহুদা উপজেলার দর্শনা সীমান্তে শনিবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জান মোহাম্মদ (৩০) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন।
জান মোহাম্মদের বাড়ি সীমান্তবর্তী জয়নগর গ্রামে।
বিডিআর সুত্র জানায়, জান মোহাম্মদ হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়লে বিএসএফ তাকে লক্ষ করে গুলি করে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। বিএসএফ তার লাশ নিয়ে গেছে।
এদিকে একই রাতে চুয়াডাঙ্গার সুলতানপুর ও নিমতলা সীমান্তে বিএসএফ উষ্কানিমূলকভাবে গুলি ছুড়লে বিডিআর পাল্টা জবাব দেয়। শনিবার রাত ১০টা থেকে রাত তিনটা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে প্রায় অর্ধশত রাউন্ড গুলিবিনিময় হয়।
চুয়াডাঙ্গায় ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি নফহবংি২৪.পড়স কে জানান, বিএসএফ এর এই উষ্কানিমুলক তৎপরতার কারণে বিডিআরকে সর্তক অবস্থায় রাখা হয়েছে।
