২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের একুশে পদক ঘোষণা

পাঁচ জনকে এ বছরের একুশে পদক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এবছর সাহিত্যে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ মাহফুজ উল্লাহ, সংগীতে আনোয়ার পারভেজ (মরণোত্তর), চারুকলায় এম এ বেগ (মরণোত্তর) এবং নাটকে ড. সেলিম আল দীন একুশে পদক পাবেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। 

পুরস্কৃত প্রত্যেকে একটি তিন ভরি ওজনের স্বর্ণ পদক, একটি সম্মাননা পত্র এবং নগদ ৪০ হাজার টাকা পাবেন।