ড. ইউনূস আঞ্চলিক বিভাজন সৃষ্টি করছেন : খুলনা উন্নয়ন কমিটি
চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়ে যে দাবি তুলেছেন তার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
শনিবার দুপুরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক জরুরি সভায় নেতারা বলেন, যে মুহূর্তে দক্ষিণাঞ্চলের আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জরিপ কাজ চলছে ঠিক তখন ড. ইউনূসের মতো একজন বিশেষ ব্যক্তির মুখে কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের ইঙ্গিতে আঞ্চলিক বিভাজন তৈরি হবে।
উন্নয়ন কমিটির সহ--সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব শেখ আশরাফ--উজ--জামান, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, নিজাম--উর--রহমান লালু, কমিশনার রুমী খাতুন, অ্যাডভোকেট আলোকানন্দা দাস প্রমুখ বক্তৃতা করেন।
