শেরপুরে ইউপি চেয়ারম্যান আটক
শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীকে যৌথ বাহিনী মঙ্গলবার সকালে নকলা পৌর শহরের বাসা থেকে আটক করেছে। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই।
পরে তাকে নকলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অবশ্য তার পরিবারের সদস্যদের দাবি তিনি যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ বলেছে, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি ও স্বজনপ্রীতিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
নকলা থানা পুলিশ তাকে বর্তমানে শেরপুর সদর থানায় এনে আটক রেখেছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
