২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমকালের সম্পাদক--প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা

দৈনিক সমকালের সম্পাদক আবেদ খান, প্রকাশক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে সাড়ে সাত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা দায়ের করেছেন খুলনা মহানগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 02:34 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম আতিকুল হকের আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ১০ ফেব্র“য়ারি সমকাল পত্রিকায় “জামায়াতের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে” শীর্ষক এক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে গোলাম পরওয়ারকে সমাজে হেয় প্রতিপন্ন, সামাজিক ও রাজনৈতিকভাবে অপদস্ত  এবং তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।