মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযানকালে হামলায় ২ পুলিশ আহত
পানি উন্নয়ন বোর্ড সোমবার মোহাম্মদপুর থানার বছিলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশসহ অভিযানকারী দলের উপর হামলা চালায়। নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত হয় দুই পুলিশ।
লোকজনের মারমুখী আচরণের কারণে অভিযানে নেতৃত্ব দেওয়া দুই ম্যাজিস্ট্রেট পাশের একটি মাদ্রাসায় আশ্রয় নেন। পরে র্যাব ও সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ম্যাজিস্ট্রেটদের উদ্ধার করে।
র্যাব ও পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের ম্যাজিস্ট্রেট মোঃ মোজাফফর হোসেন এবং সুলতানা বেগম পুলিশ নিয়ে সোমবার দুপুরে বছিলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট--পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় দুই ম্যাজিস্ট্রেট পাশের সাতমসজিদ রোডের জামিয়া রহমানিয়া আহমদিয়া আরাবিয়া মাদ্রাসার ভেতরে আশ্রয় নেন।
র্যাব--২ এর মেজর মাসুদ নফহবংি২৪.পড়স কে জানান, হামলার খবর পাওয়ার পরপরই র্যাব সদস্যরা গিয়ে দুই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। র্যাব ও পুলিশের উপস্থিতিতে পরে উচ্ছেদ অভিযান আবার শুরু হয়।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই কবীর হোসেন জানান, এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।
