২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয় নাগরিক আটক

প্রতারণার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা রোববার রাতে নাইজেরিয় দুই নাগরিককে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

গুলশান থানা পুলিশ জানায়, রিমান্ডের আবেদনসহ এজহেদো এবং নির নিগডালস নামে ওই দুই নাগরিককে সোমবার আদালতে হাজির করা হয়।

র্যাব ও পুলিশ জানায়, বাংলাদেশী যুবক টিএন শামসুজ তাবরেজকে আটক ওই দুই বিদেশী প্রতারণা করছে অভিযোগ পেয়ে তারা গুলশান এভিনিউর এফএফসি রেস্টুরেন্ট থেকে রোববার সন্ধ্যার পর তাদের আটক করে।

তাবরেজ পুলিশকে জানান, ইন্টারনেটের মাধ্যমে নাইজেরিয় ওই দুজনের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তারা তাবরেজকে বিভিন্ন ব্যবসার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

গুলশান থানার এস আই ফারুক আহমেদ নফহবংি২৪.পড়স কে জানান, “গ্রেপ্তারকৃতরা পেশাগতভাবেই প্রতারক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।”