২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঝালকাঠীতে মঙ্গলবার ভোররাতে দুই ডাকাত মারা গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 11:42 AM

Updated : 26 Apr 2022, 02:02 PM

নিহতদের একজন হানিফ হাওলাদার (৩৫) এর বাড়ি নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের আকরপাড়া গ্রামে, কাদের হাওলাদার (৩৮) এর ঠিকানা পাওয়া যায় নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক নফহবংি২৪.পড়স কে বলেন, মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে ডাকাত দল সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সেকান্দার খাঁর

বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের গতিরোধ করে।

এসময় টহল পুলিশকে খবর দেওয়া হলে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে দুই ডাকাত নিহত হয়।

এ ঘটনায় তিন পুলিশসহ গ্রামের সেকান্দার খাঁ, তার স্ত্রী সালেহা বেগম, ইয়াকুব আলী কাদের খান, কলেজ ছাত্রী লাইজু আক্তার আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি এবং ডাকাত দলের ফেলে যাওয়া একটি পাইপ গান উদ্ধার করেছে।