২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

ঢাকা থেকে সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রোববার শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 09:01 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বিকল ট্রেনটি মহাখালী রেলক্রসিংয়ে আটকা পড়ার কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্র জানায়, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২ টায় সিলেটের উদ্দেশে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে। আধা ঘন্টা পর ট্রেনটি মহাখালী রেলক্রসিংয়ে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর বিকেল সাড়ে ৪ টার দিকে নতুন ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে ট্রেনটি মহাখালী রেলক্রসিংয়ে আটকা পড়লে উভয়পাশে শত শত যানবাহনের লাইন পড়ে যায়। এসময় তেজগাঁও ও বনানীসহ এর আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

জিআরপি থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আলমগীর নফহবংি২৪.পড়স কে জানান, নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি বিকেল ৪ টা ২০ মিনিটে আবার সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।