এম এ করিম আব্বাসী গ্রেপ্তার
এলডিপির নেতা এম এ করিম আব্বাসীকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে নেত্রকোনার এক রাজনীতিবিদ জানিয়েছেন।
টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান র্যাব কর্মকর্তারা আব্বাসীকে রাত সাড়ে ১১টার দিকে তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এলডিপি নেতা আব্বাসী বিএনপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
