২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সাবেক পৌর কমিশনার গ্রেপ্তার

কিশোরগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী সাবেক পৌর কমিশনার ফজলুল করিম খান সানুকে যৌথবাহিনী আটক করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের রেলস্টেশন (তারাপাশা) এলাকা থেকে অপর সন্ত্রাসী আ. ছোবানসহ সানু কমিশনারকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা।

কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পৌরসভায় সাবেক কমিশনার গ্রেপ্তারকৃত সানুর ও আ. ছোবানের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।