নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ফিদা এম কামাল
দেশের ত্রয়োদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার ফিদা এম কামালকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ।
সোমবার সংবিধানের ৬৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি এজে মোহাম্মদ আলী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল নফহবংি২৪.পড়সকে বলেন, “এটি একটি সাংবিধানিক পদ। সংবিধান সমুন্নত রাখতে সার্বক্ষণিক চেষ্টা করব।”
বর্তমান সময়ে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে তিনি বলেন, “আমি একটি কঠিন দায়িত্ব পেয়েছি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।”
ফিদা এম কামাল ১৯৪৮ সালের ৭ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭৮ লন্ডনের ইনার টেম্পল থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৯ সালে আইনজীবী তালিকাভুক্ত হন।
এরপর ১৯৮১ সালে হাইকোর্ট বিভাগের এবং ১৯৮৬ সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ফিদা এম কামাল।
২০০২ সালের জুনে তাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়। ২০০৩ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন তিনি।
