রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ থেকে একটি এসএলআরসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএলআর, জার্মানির তৈরি পয়েন্ট থ্রি টু বোরের রিভলবার একটি, থ্রি নট থ্রি রাইফেল দুটি এবং পয়েন্ট থ্রি টু বোরের গুলি তিন রাউন্ড।
র্যাব সূত্র জানায়, র্যাব--২ এর একটি দল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ আর কে চৌধুরী ডিগ্রী কলেজে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা কলেজের ছাদ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করে।
তারা হলো ১০/২ সায়েদাবাদের মৃত কমরউদ্দিন সর্দারের ছেলে মো. মনসুর (৩২), ২২/১/বি সায়েদাবাদের আব্দুল হাকিমের ছেলে মো. মিজানুর রহমান ওরফে রিপন (৩২), ১০/৬/এ যাত্রাবাড়ির ইব্রাহিম কাজীর ছেলে মো. লিটন কাজী (৩৬) এবং ১৬/৬/এ সায়েদাবাদের আবদুর রবের ছেলে মো. মিজানুর রহমান (৩৩)।
আটককৃতদের র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই কামরুন্নাহার চৌধুরী নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে র্যাব--২ এর উপ--সহকারি পরিচালক (ডিএডি) দেলোয়ার হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। আগামীকাল (শনিবার) তাদের আদালতে পাঠানো হবে।
