সাভার, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের নরসিংহপুরে রোববার রাত সাড়ে ৮টায় এক অগ্নিকাণ্ডে রিমন অয়েল রিফাইনিং কারখানা নামে একটি মোবিল পরিশোধন কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে।
দমকল বিভাগের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক কৌশিক আহমেদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুনের সূত্রপাত হয়। সাভার ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের চারটি দমকল ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
তিনি জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ না করে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। আগুন লাগার পর কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। কারখানাটির কোনো সরকারি অনুমোদন ছিল না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24