২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল নয় ঘন্টা বন্ধ

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় নয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে উভয় ঘাটে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। ফেরি চলাচল শুরু হলেও যানজট কমছে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় নয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে উভয় ঘাটে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। ফেরি চলাচল শুরু হলেও যানজট কমছে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পৌনে ১০ টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার জন্য মাঝ নদীতে আটক পড়ে ল্যান্টিং, থোবাল, রানীগঞ্জ, কাকলী ও শাহআলী- এ পাঁচটি ফেরি। এছাড়া বরকত, কেতকি, করবী ও রায়পুরা- এই চারটি ফেরিতে যানবাহন নেয়া হলেও ঘাট থেকে রওনা হতে পারেনি। মাওয়া-কাঠালবাড়ি (শরীয়তপুর) নৌপথেও ফেরি চলাচলে বিঘ