২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ঠিকাদারকে গুলি করে হত্যা

শহরের কোর্ট স্টেশনের কাছে হাবিুবর রহমান হাবিব নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঠিকাদার হাবিব শহরের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তিনজন যুবক ওই দোকানে ঢুকে হাবিবের বুকে ও পেটে চার পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের কোর্ট স্টেশনের কাছে হাবিুবর রহমান হাবিব নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঠিকাদার হাবিব শহরের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তিনজন যুবক ওই দোকানে ঢুকে হাবিবের বুকে ও পেটে চার পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করলে সাতটার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। হাবিবের বাসা শহরের থানা পাড়ার শশীভূষণ লেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪৩ ঘ.