ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ থানা পুলিশ শুক্রবার আমীর হোসেন (২৫) নামে এক কারখানা শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক নওয়াব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পূর্ব ইসলামবাগের 'মোস্তফা প্লাস্টিক' কারখানার একটি কক্ষ থেকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় আমীর হোসেনের গলিত লাশ উদ্ধার করা হয়। চার/পাঁচদিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারখানার মালিক মোস্তফা তার লাশ সনাক্ত করেন। আমীর হোসেন ওই কারখানাতেই প্রায় এক বছর ধরে কর্মরত ছিলেন। ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে।
আমীর হোসেন নওগাঁর পত
bdnews24