২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের জন্য শোক বই খুলেছে পাকিস্তান হাইকমিশন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর স্মরণে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। রোববার ও সোমবার এই শোক বই হাইকমিশনে সবার জন্য খোলা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর স্মরণে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। রোববার ও সোমবার এই শোক বই হাইকমিশনে সবার জন্য খোলা থাকবে। শুক্রবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের হাইকমিশন কার্যালয়ে বেনজির ভূট্টোর স্মরণে শোক বই রোববার ও সোমবার সকাল ১০টা থেকে ১টা ও ২টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ঠিকানা: সড়ক নং ৭১,বাড়ি নং এনই(সি) ২ গুলশান এভিনিউ, ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতি হামলায় বেনজির নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/১৪৫৩ ঘ.