২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাড়ি নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা বাড়ি নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামের মনিরুজ্জামান মন্টুকে (৩০) গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। মন্টু ইউপি সদস্য মীর আবদুল কুদ্দুসের সহযোগি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

বরগুনা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা বাড়ি নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামের মনিরুজ্জামান মন্টুকে (৩০) গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। মন্টু ইউপি সদস্য মীর আবদুল কুদ্দুসের সহযোগি। বুধবার ক্ষতিগ্রস্ত আবদুল জলিল ইউপি সদস্য মীর আবদুল কুদ্দুসসহ পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। তবে পুলিশ বাকি তিনজনের নাম প্রকাশ করেনি। আবদুল জলিল জানান, বাড়ি নির্মাণের জন্য তাদের নামে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু অভিযুক্তরা প্রত্যেকের বরাদ্দ টাকার এক হাজার থেকে ২ হাজার টাকা করে আত্মসাত করেছেন। বরগুনা থানায় উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, মন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সিডরে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭০০ ঘ.