২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চার কেজি ওজনের কষ্টি পাথরের শিবমুর্তি উদ্বার

সিলেটের বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে কষ্টি পাথরের চার কেজি ওজনের একটি শিবমূর্তি উদ্বার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোপাল ঘোষ (২৫) ও সুধির সরকার (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

সিলেট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে কষ্টি পাথরের চার কেজি ওজনের একটি শিবমূর্তি উদ্বার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোপাল ঘোষ (২৫) ও সুধির সরকার (৩৫)। র‌্যাব ৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন সেলিম জানান, বুধবার বেলা দেড়টার দিকে নগরীর বাগবাড়ী এলাকার ২৫৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে তারা ওই কষ্টি পাথরের শিবমূর্তিটি উদ্ধার করেন। কালো রঙের এই শিবমূর্তিটির ওজন চার কেজির মতো। আটককৃতদের র‌্যাব হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলেও জানান ক্যাপ্টেন সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৬৪৮ ঘ.