২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাত বছরের শিশুকে জবাই করে হত্যা

খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিনটানা বিলের পাশ থেকে বুধবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে জবাই করে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। সাত বছর বয়সী শিশুটির নাম তানিয়া আক্তার। সে মহানগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক বাদশা গাজীর মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

খুলনা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিনটানা বিলের পাশ থেকে বুধবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে জবাই করে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। সাত বছর বয়সী শিশুটির নাম তানিয়া আক্তার। সে মহানগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক বাদশা গাজীর মেয়ে। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার পুলিশ সুপার (এসপি) ওয়াই এম বেলালুর রহমান জানান, তানিয়া মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ ছিল। রাতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়, কিন্তু তার সন্ধান মেলেনি। এসপি জানান, বুধবার সকালে হরিনটানা বিলের তানিয়ার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তখন বটিয়াঘাটা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তানিয়ার বাবা বাদশা গাজী সাংবাদিকদের কাছে দাবি করেন, তার ছোট বৌয়ের ভাই আলম শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ছোট বউকে কিছুদিন আগে তালাক দেন বাদশা গাজী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে এসপি বেলালুর রহমান জানান। এদিকে ঘটনার পর থেকে আলম শেখ পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৭ ঘ.