ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. নুরুল ইসলাম (৮৩) শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।
দুই ছেলে ও এক মেয়ের জনক নুরুল ইসলাম ১৯৫০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
গুলশান আজাদ মসজিদে রোববার সকাল ১০টায় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/১৯০৫ ঘ.
bdnews24