২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক যুবকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া টোল প্লাজার পাশে উত্তরা মডেল টাউন থেকে শুক্রবার বিকেলে এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

সাভার, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া টোল প্লাজার পাশে উত্তরা মডেল টাউন থেকে শুক্রবার বিকেলে এক যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। আশুলিয়া থানার উপ পরিদর্শক আবু বক্কর জানান, বিকেল পাঁচটার দিকে তারা টোল প্লাজার পাশ থেকে লাশটি উদ্ধার করে। এলাশের পাশে একটি রক্তমাখা ছুড়ি ও কিছু রশি পড়ে ছিল। তিনি আরও জানান, নিহত যুবকের পরনে ছিল জ্যাকেট, কালো টিশার্ট ও জিন্স প্যান্ট। দিনের যোকোনো সময়ে ওই যুবককে জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/