ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মধ্যবাড্ডায় র্যাব ও কয়েকজন অস্ত্রধারীর মধ্যে গুলি বিনিময়ে কামাল (২৪) নামে একজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।
এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ২টার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় এ ঘটনা ঘটে। (আরো তথ্যসহ)
র্যাব ২ এর উপ অধিনায়ক মেজর মাসুদ করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়ে বলেছেন, গ্রেপ্তারকৃত একজন অস্ত্রধারী প্রথমে নিজেদের 'আল্লাহর দল' এর সদস্য বলে দাবি করলেও পরে তা অস্বীকার করে।
মেজর মাসুদ করিম বলেন, মধ্য বাড্ডার একটি মেসে অস্ত্রধারী সন্ত্রাসীরা লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি করতে গেলে তারা র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় র্যাব এর লেফটেন্যান্ট ফরহাদ সরকার গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে গুলশান ঝিল পার হয়ে পালিয়ে যাওয়ার সময় আলবেরুনি সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
রক্তের চিহ্ন অনুসরণ করে সবুজের পাশেই গুলিবিদ্ধ কামালকে পাওয়া যায়। সামনে যেতেই সে র্যাবের ওপর গুলি চালায়। এতে র্যাব সদস্য কাবুল আহত হয়। র্যাবের পাল্টা গুলিতে কামালও আহত হয়। পুলিশের সহায়তায় কামালকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি রিভলভার, ২টি পিস্তল, গুলি ও মোবাইল সেটা, মাসুদ রানা সিরিজের '
bdnews24