২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধের ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির (৩৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার সহকারি উপ-পরিদর্শক আমীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল নয়টার দিকে মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের আট নম্বর সড়কের পশ্চিম মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধের ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির (৩৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার সহকারি উপ-পরিদর্শক আমীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল নয়টার দিকে মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের আট নম্বর সড়কের পশ্চিম মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, লাশের পরনে ছিল লুঙ্গি, গায়ে শার্ট। হাত-পা দড়ি দিয়ে বেঁধে লাশটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২০৩০ ঘ.