২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সেনা সদস্যের লাশ উদ্ধার

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টার দিকে মধুমতি মডেল টাউনের কাছে রাস্তার পাশে লাশটি পাওয়া যায় বলে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনিই লাশটি উদ্ধার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

সাভার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টার দিকে মধুমতি মডেল টাউনের কাছে রাস্তার পাশে লাশটি পাওয়া যায় বলে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনিই লাশটি উদ্ধার করেন। লাশের সঙ্গে পাওয়া পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তিকে সেনা সদস্য হিসেবে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান, পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম মাকসুদ হায়দার। তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ১১ পদাতিক ডিভিশনের সৈনিক তিনি। ওসি বলেন, "লাশের সঙ্গে পাওয়া একটি চিঠি থেকে জানা গেছে, তিনি আট দিন আগে সেনানিবাস থেকে বের হন। বিভিন্ন সেনানিবাসে জরুরি চিঠি পত্র সরবরাহ করা ছিল তার দায়িত্ব।" লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় একটি শার্ট প্যাঁচানো ছিল উলে