২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলসীঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন শামছুল হক (৫৫) ও তার স্ত্রী হেলা বেগম (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 06:08 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

গাইবান্ধা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলসীঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন শামছুল হক (৫৫) ও তার স্ত্রী হেলা বেগম (৪০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল আরোহী শামছুল ও হেলা বেগমকে বগুড়াগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহত দুজনের বাড়ি সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম বুড়িরবাজার গ্রামে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.