ঢাকা, ডিসেম্বর ১২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশ ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতি সৌধ ও সকাল সাড়ে ৯টায় শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ ও বিকেলে দলের অন্যতম কেন্দ্রীয় নেতা শফি বিক্রমপুরীর কার্যালয়ে আলোচনা সভার কর্মসূচি নিয়েছে। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
অন্যদিকে দলের স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অংশ ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় গুলশানের এলিগ্যান্ট কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও ১৬ ডিসেম্বর সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৬ঘ.
এগুলোর মধ্যে আছে, ভোরে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বৃদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ।
bdnews24