ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর (বিআইআইএসএস) চেয়ারম্যান মুফলেহ আর ওসমানীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
গত ৮ ডিসেম্বর থেকে এ নিয়োগের আদেশ কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার এক সরকারী আদেশে একথা জানানো হয়েছে।
বর্তমানে ওই পদে চুক্তিভিত্তিতে নিয়োজিত মুফলেহ আর ওসমানী একজন সাবেক পররাষ্ট্র সচিব ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩২ঘ.
bdnews24