রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত চার শিক্ষক মঙ্গলবার নিজ নিজ বিভাগে কাজে যোগ দিয়েছেন। সোমবার তাদের দণ্ড মওকুফ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং চাকরিচ্যুতি সংক্রান্ত অধ্যাদেশের কার্যকারিতা রহিত করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে পাঠানো হয়। এ দুটি আদেশের ভিত্তিতে চার শিক্ষক- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আবদুল্লাহ আল মামুন বিভাগীয় প্রধানের কাছে যোগদানপত্র জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Dec 2007, 02:09 PM
Updated :
26 Apr 2022, 03:02 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)