২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের টিকিট বুধবারের মধ্যে সংগ্রহ করতে হবে

হজ এজেন্সিগুলোকে বুধবারের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়ার সঙ্গে যোগাযোগ করে হজযাত্রীদের টিকেট সংগ্রহের পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হজ এজেন্সিগুলোকে বুধবারের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়ার সঙ্গে যোগাযোগ করে হজযাত্রীদের টিকেট সংগ্রহের পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এ সময়ের মধ্যে টিকেট সংগ্রহ না করার কারণে কেউ হজে যেতে না পারলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়ার হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজযাত্রী পরিবহন করছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এসকে/১৯৪১ঘ.