ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের সাজা মওকুফ করে তাদের ক্ষমা করেছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। সোমবার দুপুরে তিনি এ সংক্রান্ত আবেদনে সই করেন। এর পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন শিক্ষক চারজন।
শিক্ষকদের পক্ষে তাদের স্ত্রীদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রাবির ওই চার শিক্ষককে ক্ষমা করা হচ্ছে। (আরও তথ্য ও প্রতিক্রিয়াসহ ১)
সোমবার দুপুরে রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, "বেলা ১২টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ৪ শিক্ষকের সাজা মওকুফের আবেদন সংক্রান্ত ফাইলে সই করেছেন।"
একই সঙ্গে কারাগারে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককেও মুক্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জানিয়েছেন।
সোমবার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সচিবালয়ে আইন উপদেষ্টা মইনুল হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "মুক্তি পাওয়ার পরও আইনগতভাবে তারা চাকরিতে বহাল থাকতে পারেন না। তবে রাষ্ট্রপতি চাইলে তারা বহাল থাকতে পারবেন।"
সাজাপ্রাপ্ত শিক্ষকরা নির্দোষ কিনা-- এ প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, নির্দোষ ঘোষণার এখতিয়ার আদালতের , রাষ্ট্রপতির নয়।"
এর আগে সকালে আইন উপদেষ্টা টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আগের খবর জানিয়ে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের পক্ষ থেকে সাজা মওকুফ করার আবেদনের কাগজপত্র যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আজ কালের মধ্যেই রাষ্ট্রপতি ক্ষমা করে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করবেন বলে আমি আশা করছি। "
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর আগস্টের ছাত্র বিক্ষোভে 'উস্কানি দেয়ার' মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে আদালত।
সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন ব্যবস্থাপনা বিভাগের মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল
bdnews24