২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও ঝালকাঠিতে তিন ইউপি সদস্য গ্রেপ্তার

ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে শুক্রবার রাতে পটুয়াখালী ও ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের তিনজন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে শুক্রবার রাতে পটুয়াখালী ও ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের তিনজন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- পটুয়াখালী: ভিন্ন ভিন্ন নামে এবং একই পরিবারের একাধিক সদস্যকে ভিজিএফ কার্ড দেওয়ার অভিযোগে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বাদল(৩৫) ও তিন নম্বর ওয়ার্ডের সদস্য এসকান্দার বাটিকে (৪০) আটক করে যৌথবাহিনী। পরে রাতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক কামাল জানান, পটুয়াখালী সদর উপজেলা ভিজিএফ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর রহমান রাতেই একটি মামলা করেছেন। ঝালকাঠি: ভিজি এফ কার্ড বিতরণে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ এই ইউপি সদস্যের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা করেছেন। থানার দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিয়োগ তিনি ১১টি ভিজিএফ কার্ডের নাম মুছে নিজের পছন্দের লোকজনের নাম লিখে তাদের দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.