২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে। ওই সময় গ্রেপ্তার করা হয় লিয়াকত আলী (৩০) ও আব্দুল করিম (৪০) নামে দুই ব্যক্তিকে। তারা দুজন চোরাই কাঠ ব্যবসায়ী বলে কোস্টগার্ড দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে। ওই সময় গ্রেপ্তার করা হয় লিয়াকত আলী (৩০) ও আব্দুল করিম (৪০) নামে দুই ব্যক্তিকে। তারা দুজন চোরাই কাঠ ব্যবসায়ী বলে কোস্টগার্ড দাবি করেছে। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এহসানউল্ল্যাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়। উপকূলজুড়ে সবুজ বেষ্টনীর এসব ঝাউ গাছ কেটে সিইউএফএল ও এর পার্শ্ববতী বিভিন্ন এলাকার পুকুর, নর্দমাসহ বিভিন্ন জায়গায় মজুদ করা হয়েছিল। উদ্ধার করা কাঠের পরিমাণ বোঝাতে গিয়ে কোস্টগার্ড কর্মকর্তা জানান, এসব কাঠ পরিবহণে প্রায় ৩০টি ট্রাক লাগবে। এর পরিমাণ ও মূল্য নিরূপণের কাজ চলছে। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটার সঙ্গে জড়িত। তাদের ধরতে অভিযান অব্যাহত রাখা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৩২৮ ঘ.