২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইনজীবীর বাসায় ডাকাতি

নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতরা এক আইনজীবীর বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতরা এক আইনজীবীর বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলশী থানার উপ-পরিদর্শক উত্তম চন্দ্র দেব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে আইনজীবী রুহুল আমিনের দক্ষিণ খুলশীর বাসায় চার-পাঁচজনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে ওই বাসা থেকে নগদ এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতিতে জড়িত সন্দেহে আমীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা উত্তম দেব জানান। ডাকাতির ঘটনায় রুহুল আমিন বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমআই/১২৪৬ ঘ.